Interview Expriences লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Interview Expriences লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

Imam Hossain Santho's Software Engineering Interview Experience With SELISE

Imam Hossain Santho ভাই আমার ভার্সিটির সিনিয়র। তিনি এপ্রিল, ২০২২ এ  SELISE Digital Platforms কোম্পানিতে Software Engineer পদে যোগদান করেন। তার ইন্টারভিউ অভিজ্ঞতা শুনুন তার মুখ থেকে।
 

"আমি প্রথম LinkedIn এ SELISE এর  Ruby and Rails Developer পজিশন এর জন্য জব সার্কুলার দেখি। জব ডেসক্রিপশন দেখে মোটামুটি মিলে যাওয়ায় তাদের ওয়েবসাইটের Apply অপশন এর মাধ্যমে সিভি জমা দেই।

পাশপাশি আমি SELISE এ কর্মরত একজনের সাথে LinkedIn এর মাধ্যমে পরিচিত হই এবং তাকে সিভি রেফার করতে বলি যেহেতু পরিচিত কেউ সেখানে ছিলো না।

Apply করার প্রায় ১৫ দিনের মধ্যে আমাকে প্রথম ইন্টার্ভিউ এর জন্য HR থেকে কল করে একটি সুবিধাজনক সময় নির্ধারণ করা হয় এবং এর জন্য বিস্তারিত একটি ইমেইল করে তারা।

 

প্রথম ইন্টারভিউটি অনলাইনে এক ঘণ্টা থেকে একটু বেশি সময় ধরে ছিল। ইন্টার্ভিউ এর শুরুটা করেছিল একজন বাংলাদেশী HR, এরপর বাকি ইন্টার্ভিউ Selise Bhutan Team এর সাথে হবে বলে তাদের কাছে কল হ্যান্ডওভার করে দেয়। সেখানে তিনজন ভুটানি ইঞ্জিনিয়ার ছিলেন। পুরো ইন্টারভিউ তাই  ইংরেজিতে হয়। 

সম্পূর্ণ ইন্টারভিউটা মোটামুটি চারটা ছোট ছোট সেশনের মতো হয়েছিলো বলা যায়, যদিও পুরাটা একসাথেই হয়েছিলো। শুরুতে তারা তাদের পরিচয় দেয় এবং আমাকেও নিজের সম্পর্কে বলতে বলা হয়। পরিচয় পর্ব শেষে আমার সিভি দেখে। এখানে আমার CV তে দেয়া কয়েকটি Skill এর উপর নিজেকে ১০ এ কত দিবো জানতে চাওয়া হয়। যেগুলায় বেশি কনফিডেন্ট সেগুলায় ৭-৮, লেস কনফিডেন্ট গুলায় ৫-৬ দিবো এরকম বলি । এরপর Previous Work Experience, কি ধরনের Project এ কাজ করেছি এগুলো নিয়ে জানতে চাওয়া হয়।

 

এরপর হয় জেনারেল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং Question Answer part। এই পার্টে তিনজন ইন্টারভিউয়ারই এক দুইটা করে প্রশ্ন করে। প্রথমে ডাটাবেজ থেকে কিছু প্রশ্ন করে, এরপর একটা SQL কুয়েরি লিখতে দেয়া হয়। Raw SQL লিখতে একটু ঝামেলা  হচ্ছিলো,পরে তাদের মধ্যে একজন Hint দিয়ে হেল্প করে। প্রথমেদিকেই ব্যাড পারফরমেন্স এর কারণে একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম। তারপর Ruby Language, API Design, GraphQL ইত্যাদি নিয়ে কিছু প্রশ্ন করে। SQL ছাড়া অন্য প্রশ্নগুলোর উত্তর ভালভাবে দিতে পেরেছিলাম।

 

এরপর আমাকে পরপর তিনটি প্রোগ্রামিং প্রব্লেম সল্ভ করতে দেওয়া হয়। বলা হয় যেকোনো language এই কোড করতে পারবো, তবে Ruby প্রেফারেভল। আমি Ruby তেই করবো বলে সিদ্ধান্ত নেই যেহেতু  ইন্টারভিউ এর আগের কিছুদিন Ruby দিয়েই প্রব্লেম সল্ভিং প্রেকটিস করেছিলাম। Questions গুলো আমাকে google meet এ টেক্সট মেসেজ করে দেওয়া হয়। কোড করার পর সেগুলো লোকালি রান করে দেখাই এবং তারা কিছু টেস্ট কেসেস দেয় যেগুলা রান করে আউটপুট দেখাই। কোডিং কোয়েশ্চান্স গুলো মোটামুটি ইজিই ছিলো। তবে একটা কোড রান করার পর ঠিকভাবে রান হচ্ছিলো না, তখন ইন্টার্ভিউয়ার Hint দেয়ার পর সেটা সহজে ধরে ফেলতে পারি এবং ফিক্স করে পুনরায় রান করি।

 

কোডিং রাউন্ড শেষে মোটামুটি তাদেরকে হ্যাপি মনে হইসে এবং আমিও কনফিডেন্স ফিরে পাই। এরপর আমাকে একটি এনালাইটিকাল প্রশ্ন দেয়া হয়। প্রশ্ন টা যদিও ফ্যামিলিয়ার ছিলো, উত্তর সেই মুহূর্তে মনে আসতেছিলো না। আমি চিন্তা করার জন্য একটু সময় চেয়ে নেই, এবং ১-২ মিনিট এর মত brainstorming করার পর উত্তর টা মনে আসে এবং তাদের বলি। উত্তর শুনে মনে হইলো তারা খুব মজা পাইসে। এরপর জেনারেল আরো দুই একটা প্রশ্ন করার পর আমার কোন প্রশ্ন আছে কিনা জানতে চাওয়া হয়। ইন্টার্ভিউয়ার সবাই অনেক ফ্রেন্ডলি ছিলো, শেষদিকে তো Regex নিয়ে প্রশ্ন করায় একটু মজাও করেছিলাম!


তো আমি প্রথমে জানতে চাই আমার ওভারঅল আমার ইন্টার্ভিউ কেমন হইসে এবং পরবর্তী আর কয়াটা রাউন্ড আছে। তারা আমার কমিউনিকেশন স্কিল ভালো বলে জানায় এবং সিলেক্টেড হলে বাকি টা HR শীঘ্রই জানাবে বলে জানায়। এরপর আমি আরো কিছু প্রশ্ন করেছিলাম যেমন হায়ারড হলে কি ধরনের প্রজেক্টে কাজ করবো, কোন টিম এর সাথে কাজ করবো। তারা হাই লেভেলে মোটামুটি একটা আইডিয়া দেয় Selise Bhutan এ project এবং main business নিয়ে। তারা মূলত Selise Bhutan টিম বাংলাদেশে এক্সপান্ড করতে চাচ্ছে বলে জানায়।

 

এর কিছুদিন পর HR থেকে একটি মেইল দেয়া হয় যেখানে আমাকে একটি ছোট প্রজেক্ট এর আইডিয়া দেওয়া থাকে। আমাকে সেটির কোড করে গিটহাব লিঙ্ক ১ সপ্তাহ সময়ের মধ্যে সাবমিট করতে বলা হয়। Requirements PDF এর মধ্যে কয়েকটি মারকিং ক্রাইটেরিয়া উল্লেখ করা হয় যেমন Object Oriented Design, Usage of design patterns, tests & tests quality etc. এটি মূলত একটি CLI Based গেইম এর মতো ছিল। আমি এক সপ্তাহ এর মধ্যে মোটামুটি একটা প্রজেক্ট দাঁড় করাই এবং ডেডলাইন এর দিন সাবমিট করি।

 

এর দুদিন পর আমাকে দ্বিতীয় interview এর জন্য invitation পাঠানো হয়। এই ইন্টাভিউতে নতুন তিনজন ইন্টারভিউয়ার ছিলেন। পরিচয় পর্ব শেষে আমাকে Project টি রান করে দেখাতে বলা হয়। রান করার সময় প্রজেক্ট এ আমার আইডিয়া কি ছিলো এবং এর ফিচার গুলা সম্পর্কে বলি। পাশাপাশি test যেগুলো লিখেছিলাম সেগুলো রান করে দেখাতে বলেছিলেন। তারপর কোড আর্কিটেকচার কিভাবে করেছি এর উপর একটা শর্ট ডিসকাশন এর মতো হয়। তবে কোড নিয়ে খুব বেশি কিছু জিজ্ঞেস করে নাই।

এরপর তারাও আমার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স এবং কি ধরনের কাজ করেছি জানতে চায়। আমি যেসব প্রজেক্ট এ কাজ করেছি তার মধ্যে কোনোটা লাইভ আছে কিনা দেখতে চায় তারা। তারপর আমার কোন প্রশ্ন আছে কিনা জানতে চায়। আমিও আগের ইন্টারভিউতে যেসব প্রশ্ন করেছিলাম সেগুলাই আবার করি। পুরো ইন্টার্ভিউ মোটামুটি ৩০ মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়।

 

এর এক সপ্তাহ পর HR থেকে কল করে আমাকে জব অফার করা হয়।"

  

সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২

My interview experience with Brain Station-23

Brain Station-23 বাংলাদেশের top software companies গুলো একটি। আমি ২০২১ এর নভেম্বর থেকে ২০২২ এর জানুয়ারি পর্যন্ত Software Engineer Trainee পদে সেখানে কাজ করি। এই পোস্টে আমি তাদের সাথে আমার job interview অভিজ্ঞতা নিয়ে আলোচনা করব।


Software Engineer Trainee পদের জন্য আবেদন 


২০২১ এর সেপ্টেম্বরে আমি Brain Station-23 তে Software Engineer Trainee recruitment এর ব্যাপারটি আমার এক ICPC teammate থেকে সর্বপ্রথম জানতে পারি। পরবর্তীতে আমার ভার্সিটির এক সিনিয়র বড় ভাইও আমাকে উৎসাহিত করে এখানে চাকরির জন্য আবেদন করতে। আমি ফেসবুকে চাকরির সম্পর্কে বিস্তারিত পড়ি এবং আবেদন করি। 


Interview process এর প্রথম ধাপ


Interview process এর প্রথম ধাপটি ছিল online screen test. এর দুইদিন আগে আমাকে HR থেকে বিস্তারিত mail করা হয় এই ব্যাপারে। এই ধাপে ১ ঘণ্টার একটি MCQ test হয়। MCQ গুলো Algorithm, Database, OOP, Data Structure, Output tracing & Analytical Abilities এর উপর ছিল। ৪০টার মত MCQ ছিল। আমার ৫০ মিনিটের মধ্যেই সবগুলো answer করা হয়ে যায়। Output tracing এর question গুলাতে একটু বেশি সময় লাগে। বাকি গুলা তেমন বেশি time consuming মনে হয়নি। তবে অবশ্যই এই ব্যাপারটা বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন রকম হবে। Screen test এর পরদিন বিকেলেই আমাকে mail করে জানানো হয় যে আমি দ্বিতীয় ধাপের জন্য নির্বাচিত হয়েছি। 


Interview process এর দ্বিতীয় ধাপ


Interview process এর দ্বিতীয় ধাপটি ছিল online coding test. এটি প্রথম ধাপের ৩দিন পর অনুষ্ঠিত হয়। এই ধাপে vjudge.net একটি contest হয়। Contest এ পাঁচটি সমস্যা দেওয়া হয় সমাধান করার জন্য এবং সময় ছিল দুই ঘণ্টা। সমস্যা গুলো difficulty অনুযায়ী সাজানো ছিল। আমি পাঁচটির মধ্যে তিনটি সমাধান করতে পারি এবং আমার rank হয় ১১ তম (২১৭ জন contestant সর্বনিম্ন একটি submission করেছিল) । Contest এর সপ্তাহ দুয়েক পর আমাকে ফোন করে জানানো হয় যে আমি তৃতীয় ধাপের জন্য নির্বাচিত হয়েছি। 


Interview process এর তৃতীয় ধাপ


এই ধাপে একটি face to face interview হয় online এ। প্রায় ৫০ মিনিটের মিটিং এ আমাকে algorithm, data structure, object oriented programming, database নিয়ে প্রশ্ন করা হয়। আমাকে Data structure and algorithm related তিনটা problem scenario explain করা হয় একটি white board/doc এ। সমস্যাগুলো linked list, lowest common ancestor, depth first search, bfs level, dfs time এই ধরনের ছিল। আমি মোটামুটি সহজেই সেগুলোর solution idea, complexity analysis তাদেরকে explain করতে সক্ষম হই। আমাকে coding করতে বলা হয়নি কোনোটিরই, তবে আমার এক ফ্রেন্ডকে এই phase এ coding করে দেখাতে বলে হয়েছে এমন শুনেছি আমি। Object oriented programming এবং database থেকে বেশির ভাগই theoretical প্রশ্ন করা হয়। ভার্সিটিতে যে OOP এবং DBMS সম্পর্কিত course গুলো থাকে সেগুলোই যথেষ্ট উত্তর করার জন্য আমার মনে হয়। তবে DSA সমস্যাগুলোর সমাধানের জন্য team contest এর সমস্যা সমাধানের অভিজ্ঞতা থাকলে ভাল হয়। আমার DSA part এর interview খুব ভাল হয়, interviewer এই part এ judge করার জন্যই ৩০ মিনিটের মত সময় নেয়। Interview এর পর আমি confident ছিলাম যে পরের ধাপে কল পাবো। 



HR এর সাথে interview


তৃতীয় ধাপের পর HR এর সাথে আমার interview হয়। এটি একটি Whatsapp call এর মাধ্যমে হয়। HR interview এর ব্যাপারে আমার কোন পূর্ববর্তী অভিজ্ঞতা ছিল না। তাই internet থেকে কিছু guidelines নেই যেন ভাল একটা impression তৈরি করতে পারি। যেমন এই ভিডিও টা (https://www.youtube.com/watch?v=715jNDMGm7I ) থেকে অনেক কিছু শিখি। তবে HR interview তেমন কোন চিন্তার বিষয়ই না। Interview তে আমাকে personal information, career goals and higher study planning এইসব সম্বন্ধে জানতে চাওয়া হয়। আবার আমিও দুই একটা প্রশ্ন করে HR থেকে salary scale, office environment এগুলো সম্বন্ধে জেনে নেই। HR interview এর ১ সপ্তাহ পর appointment confirm করা হয়।